ভ্যাসলিনের না জানা কিছু ব্যবহার
দি নিউজ লায়নঃ
পারফিউমের গন্ধ ধরে রাখতেঃ
পারফিউম দেওয়ার আগে হাতে বা গলায় ভ্যাসলিন লাগিয়ে সেখানে পারফিউম স্প্রে করুন। এটি অনেকক্ষণ পর্যন্ত পারফিউমের সুগন্ধ ধরে রাখতে সাহায্য করে।
চোখের পাপড়ি ঘন করতেঃ
চোখের পাপড়ি ঘন ও লম্বা করতে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে ভ্যাসলিন লাগান এবং সকালে ধুয়ে ফেলুন।
ঠোঁটের যত্নেঃ
ভ্যাসলিন ঠোঁটের জন্য খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। নরম ও সুন্দর ঠোঁট পেতে ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ পর একটি টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। এরপর নরম একটি কাপড় দিয়ে ঠোঁট মুছে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে নরম করে।
পিঁপড়ে ঠেকাতেঃ খাদ্যপাত্রে রাখা আপনার পোষা প্রাণীর খাবার পিঁপড়ের সম্ভাব্য আক্রমন থেকে রক্ষা করতে পারেন। খাদ্যপাত্রের তলদেশের চারিদিকে ভ্যাসেলিন মাখিয়ে দিন যাতে পিঁপড়ে থেকে দূরে থাকে।
আংটি খুলতেঃ
হাতের আঙ্গুলে টাইট হয়ে লেগে থাকা আংটি খুলতে সেখানে ভ্যাসলিন লাগান। সহজেই খুলে যাবে আংটি।
নখের ভাঙা রোধেঃ
নখ ভাঙ্গা থেকে রক্ষা পেতে এবং নখকে শক্ত করতে ভ্যাসলিনের সঙ্গে গ্লিসারিন মিক্স করে নখে লাগান। অথবা শুধু ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন।
চুলের আগা ফাটা রোধেঃ
চুলের আগা ফাটা রোধ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলের আগায় একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। ধীরে ধীরে চুলের আগা ফাটা কমে যাবে।
কানে দুল পরতেঃ যাদের কানের দুল পরতে অসুবিধা হয় বা কানের ছিদ্রে ব্যথা অনুভব করেন তারা পরার আগে সেখানে ভ্যাসলিন মেখে নিন। তাহলে খুব সহজেই কানের দুল পরতে পারবেন এবং ব্যথা থেকে মুক্তি পাবেন।
জুতার উজ্জলতা বৃদ্ধিতেঃ জরুরি কোন কাজে পরিপাটি হতে হবে কিন্তু হাতের কাছে সু পলিশ নেই। কোন চিন্তা নেই! সামান্য ভ্যাসেলিন নিয়ে জুতা ভাল করে কাপড় দিয়ে মুছে নিন। নতুনের মত ঝকঝকে হয়ে যাবে।
জঙ্গ প্রতিরোধেঃ লোহার তৈরি নানান টুলসে প্রায়ই জঙ্গ পড়ে। ভ্যাসলিন ব্যবহার করে সহজেই এ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ভ্যাসলিনের আস্তরনটির কারণে জল ধাতুর সংস্পর্শে আসবে না। তাই জঙ্গও পড়বে না!
চুইংগাম দূর করতেঃ
টেবিলের নীচে বা অন্য কোন কাঠের তাকে যদি চুইংগাম লেগে থাকতে দেখেন তবে তাতে অল্প ভ্যাসেলিন লাগিয়ে তা উঠে আসা পর্যন্ত ভাল করে ডলতে থাকুন এবং সেগুলি উঠিয়ে ফেলুন।
আটকে যাওয়া ক্যাপ খুলতেঃ
নেইল পলিশের ক্যাপ খোলা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। এটি থেকে মুক্তির জন্যে বোতলের মুখে অল্প একটু ভ্যাসলিন লাগিয়ে রাখুন। ভ্যাসলিন থাকায় ক্যাপটি সরাসরি বোতলের কাচের সংস্পর্শে আসবে না এবং ভবিষ্যতে সহজেই ক্যাপটি খুলতে পারবেন।

Post a Comment